হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দিল্লি, ১৬ মে: শিল্প ও হৃদয়ের এক অনন্য মেলবন্ধন ঘটাতে চলেছে ভারত। খুব শীঘ্রই দেশটিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ‘বৈশ্বিক শান্তি’ (Global Peace) প্রদর্শনী। এই প্রদর্শনীটি শিল্প ও চারুকলাকে (খোশনভিসি) কেন্দ্র করে আয়োজিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য রমজান যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানি শিশুদের পাশে দাঁড়ানো।
ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশন (আইসিআরও) সূত্রে জানা গেছে, এই প্রদর্শনী একটি আন্তর্জাতিক শৈল্পিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিকল্পনার পর্যায়ে রয়েছে।
ইতিমধ্যেই বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী ও চারুশিল্পী (খোশনভিস) এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
প্রদর্শনীটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সীমানা পেরিয়ে হৃদয়, সংযোগের জন্য শিল্প’ (Hearts Beyond Borders, Art for Transfer)। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সাজানো হচ্ছে পুরো আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য ইরানের জনগণের প্রতি ভালোবাসা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া, বিশেষ করে যেসব শিশু যুদ্ধের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পের মাধ্যমে বিশ্বদরবারে সেই বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
প্রদর্শনীর সঠিক স্থান ও তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
আয়োজকরা আশা করছেন, ভারতসহ উপমহাদেশের শিল্পানুরাগী ও দর্শনার্থীরা এই মানবিক উদ্যোগে সাড়া দেবেন।
আপনার কমেন্ট